Sobujbangla.com | বান্দরবানে আসছে না পর্যটক, বিপাকে ব্যবসায়ীরা।
News Head

বান্দরবানে আসছে না পর্যটক, বিপাকে ব্যবসায়ীরা।

  |  ১৬:০২, জুন ২৯, ২০১৭

পাহাড়ধস ও বন্যার কারণে ধস নেমেছে বান্দরবানের পর্যটন শিল্পে। ফের ধসের আতঙ্কে এখন পর্যটক শূণ্য বান্দরবান। প্রত্যেক ঈদে পর্যটক সামলাতে হিমশিম খেলেও এবার এখানকার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউজগুলোর সঙ্গে জড়িতরা পার করছেন অলস সময়।
অন্যান্য বছরগুলোতে ঈদের ১৫ দিন আগ থেকেই সব রুম বুকিং হয়ে গেলেও এবার তেমনটি ঘটেনি। পর্যটকদের আশানুরূপ সাড়া না মেলায় হতাশা দেখা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের মধ্যে।
প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে বান্দরবানে বিকাশ ঘটেছে পর্যটন শিল্পের। সারাবছর আনাগোনা থাকলেও মূলত ঈদ মৌসুমেই পর্যটকদের চাপ সবচেয়ে বেশি থাকে। পর্যটকদের উপর নির্ভর করেই চলে, বান্দরবানের অর্থনীতির চাকা। তবে এবার পর্যটক না আসায় অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ