সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে সিসিকে
প্রকাশিত হয়েছে | ১৯:৪৮, জুলাই ০৬, ২০২০
জরিমানা বা সারচার্জ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন সকল ব্যবাসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সুযোগ করে দেয়া হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র অনুরোধের প্রেক্ষিতে সিলেট মহানগরের সকল ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নতুন/নবায়নের সুযোগ দিয়েছে সিলেট সিটি করপোরেশন।
এ সুযোগ আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। সিলেট চেম্বারের সকল সদস্যবৃন্দকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 