সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে ২ জনের মৃত্যু ঘটে।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মাত্র ৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও সুনামগঞ্জে কোনও রোগী শনাক্ত হননি। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭৩ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ২ জনের মৃত্যু ঘটে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৬০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৪ জন ও হবিগঞ্জে ৩৬ জন। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কারও শনাক্তের রিপোর্ট পাওয়া যায়নি। মারা যাওয়া রোগীদের দুইজনই সিলেট জেলার।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৩৫ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ২২ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ১৩ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৩ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১০০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৭৫৮ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৭৫৮ জন ও মৌলভীবাজারে ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ৬৯৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৮৬ জন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 