Sobujbangla.com | মুগদা মেডিকেলে করোনা টেস্টে আনসার সদস্যরা রোগীদেরকে মারধর করেছে
News Head

মুগদা মেডিকেলে করোনা টেস্টে আনসার সদস্যরা রোগীদেরকে মারধর করেছে

  |  ১৮:৩৩, জুলাই ০৩, ২০২০

করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাড়ানো রোগীর সাথে মুগদা জেনারেল হাসপাতালের আনসার বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল ১১টায় হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালে কোভিড-নাইনটিন টেস্টের জন্য ৪০ জনকে টিকিট দেয়া হয়। কিন্তু ৩৩ জনের পর আনসার সদস্যরা জানায় আজ আর পরীক্ষা হবে না। এসময় লাইনে দাড়িয়ে থাকা একজনের সাথে আনসার সদস্যের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে আনসার সদস্য তার গায়ে হাত তুললে হাতাহাতি শুরু হয়।
যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলার শিকার হন দেশ রুপান্তরের ফটো সাংবাদিকও।

এ বিভাগের অন্যান্য সংবাদ