Sobujbangla.com | সিলেটের শামসুদ্দিনে করোনায় আরও একজনের মৃত্যু
News Head

সিলেটের শামসুদ্দিনে করোনায় আরও একজনের মৃত্যু

  |  ১৮:০৩, জুলাই ০৩, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বেলা দেড়টায় মারা যাওয়া ব্যক্তির নাম জামাল আহমদ (৬০)। তিনি সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসের পাশাপাশি অন্যান্য রোগে ভূগছিলেন। তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
তিনি আরও বলেন, হাসপাতালে এখনো ৯১ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও চারজন চিকিৎসাধীন। এছাড়া হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন করোনা আক্রান্ত ১৪ জন।
এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। আর বিভাগে ৮২ জন। বিভাগের অন্য তিন জেলার মধ্যে মৌলভীবাজারে পাঁচজন, সুনামগঞ্জে সাতজন এবং হবিগঞ্জে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ