করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।তিনি গতকাল (১ জুলাই) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
বৃহস্পতিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কয়েকদিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশন এ থাকলেও গতকাল তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।
জাহিদ ফারুক বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরে গেছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 