৪১৬ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে জেদ্দা থেকে ফিরেছেন।
প্রকাশিত হয়েছে | ১৮:১৯, জুলাই ০২, ২০২০
করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দায় কারফিউ ও লকডাউনের কারণে আটকে পড়া আরও ৪১৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাত সোয়া ১০টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এসব বাংলাদেশির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তাকে উদ্বৃতি দিয়ে বাসস জানায়, জেদ্দা থেকে আসা এসব যাত্রী হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে আগত বাংলাদেশিদের প্রত্যেককে ১৪ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 