মিয়ানমারে খনি ধসে নিহত ৫০
মিয়ানমারে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনি ধসে পড়েছে।
বেশ কিছু প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন।
দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়।
তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 