প্রধানমন্ত্রী বাজেটে বরাদ্দ প্রস্তাব উত্থাপন করলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ অধিবেশনে নতুন অর্থবছরের বাজেটে বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টা ৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে ২০২০-২১ সালের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আনীত ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। অধিবেশনের একপর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য তিন হাজার ৮৩৯ কোটি টাকা ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ২৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।
এরপর একে একে অন্য মন্ত্রীরা তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে সেসব প্রস্তাব গ্রহণ করা হয়। সর্বশেষ নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে বাজেট পাস হবে বলে জানা গেছে।
করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় গত ১০ জুন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে বাজেট পেশ করেন। আজ বাজেট পাসের পর অধিবেশন মূলতবি করা হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 