রোগী ভর্তি না করায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা থামছে না
রাজধানীর পাঁচটি হাসপাতাল ঘুরে ভর্তি না করাতে পেরে বিনা চিকিৎসায় প্রাণ গেল পাবনার মতিন মোল্লার। নিহতের ছেলে জানান, করোনা টেস্টের সার্টিফিকেট না থাকায় কোনও হাসপাতালেই তার বাবাকে ভর্তি নেয়া হয়নি। রাজধানীতে আরও অনেককেই রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য ছুটতে দেখা গেছে।
টাইফয়েড এর লক্ষণ আর শ্বাস কষ্ট নিয়ে ৬৮ বছরের বৃদ্ধ মতিন মোল্লার উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটায় পাবনা থেকে ঢাকায় রওনা দেন স্বজনরা। ভোর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত রাজধানীর সরকারি-বেসরকারি মিলে অন্তত ৫টি হাসপাতালে ছোটাছুটি করেন স্বজনরা। তবে নানা অযুহাতে কোথাও তাকে ভর্তী নেয়া হয়নি। দেয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসাও। রোববার দুপুরে মতিন মোল্লার নিথর দেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বজনরা।
শুধু মতিন মোল্লা নন অমানবিক ভোগান্তির স্বীকার আরও অনেকেই। রোগীর স্বজনদের অভিযোগ টাকা ছাড়া সেবা মিলছে না অনেক সরকারি হাসপাতালেও। বিনামূল্যে রোগীকে বেড দেয়ার কথা থাকলেও টাকা ছাড়া মেলে না কোনও সেবা।
সাথে রয়েছে ট্রলি ও হুইল চেয়ার বাহিনীর দৌরাত্ম্যও।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 