Sobujbangla.com | মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
News Head

মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

  |  ১০:২৯, জুন ২৫, ২০১৭

সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে সবখানেই অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ জামাত।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ঈদের জামাতে অংশ নেন সব বয়সী মানুষ। ফিলিপাইনে মারউই শহরের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। সকালে সিঙ্গাপুরের আল মুকমিনি মসজিদেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

এক মাস রোজা শেষে তাইওয়ানের তাইপেতে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলিম নারী-পুরুষ। সৌদি আরবের রিয়াদে জাতীয় ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মক্কা, মদিনাসহ বিভিন্ন প্রদেশেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ