ক্রিকেট অস্ট্রেলিয়ার তালিকা প্রকাশ
প্রকাশিত হয়েছে | ১৮:০৫, এপ্রিল ৩০, ২০২০
করোনার পরিস্থিতির মধ্যেই ২০২০-২১ মৌসুমের জন্য
কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরুষ
ক্রিকেটে নতুন ছয়জনকে জায়গা দেয়া হয়েছে। আর নারী ক্রিকেটে ২জন বাদ পড়ে অর্ন্তভুক্ত
হয়েছেন তিনজন। পুরুষদের মধ্যে চুক্তি থেকে বাদ পড়েছেন নাথান নাইল, উসমান খাজা,পিটার
হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, শন মার্শ ও মার্কাস স্টয়নিস। নতুন চুক্তি করেছেন
মার্নাস লাবুশেন, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, জো বার্নস, অ্যাশটন অ্যাগার ও কেন
রিচার্ডসন। অন্যদিকে, নারীদের মধ্যে চুক্তি থেকে বাদ পড়েছেন দুই টপঅর্ডার নিকোল
বোল্টন ও এলিস ভিলানি। নতুন জায়গা করে নিয়েছেন ফাস্ট বোলার টায়লা লিমিঙ্ক এবং দুই
অলরাউন্ডার তাহিয়া ম্যাকগ্রা ও অ্যানাবেল সাদারল্যান্ড।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 