করুণায় আক্রান্ত হইয়া মারা গেলে তিন লক্ষ টাকা দেবে সরকার ঘোষণা দিয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে সরকার তার পরিবারকে তিন লাখ টাকা দেবে।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে। এছাড়া কোনো প্রবাসী নাগরিক ঢাকায় পৌঁছালে যাতায়াতের জন্য তাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা। আর প্রবাসী নাগরিকরা দেশে পৌঁছানোর পর পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্যের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ সহায়তা পাবেন।প্রবাসী কল্যাণ মন্ত্রণায় এ অর্থ দেবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 