বাংলাদেশে আসছে. করোনা মোকাবেলায় চীন থেকে এল কিট-পিপিই
প্রকাশিত হয়েছে | ১৩:৫২, মার্চ ২৬, ২০২০
চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও এক হাজার থার্মোমিটার এসেছে বাংলাদেশে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে চীনের একটি কার্গো উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। পরে এসব চিকিৎসা সরঞ্জাম চীন দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 