সিলেটে কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেলেন ৫৮৭ জন, মার্চ লাগান জীবন বাঁচান
সিলেটে কোয়ারেন্টাইন (সংঘনিরোধ) থেকে মুক্তি পেয়েছেন ৫৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মুক্ত হয়েছেন ১৩৬ জন।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। ১০ মার্চ যাদেরকে কোয়ারেন্টাইন পাঠানো হয়, তাদের ১৪ দিনের মেয়াদ শেষ হয় ২৩ মার্চ। ১১ মার্চ যারা কোয়ারেন্টাইনে যান, তাদের মেয়াদ শেষ হয় ২৪ মার্চ তথা গতকাল মঙ্গলবার। আর ১২ মার্চ যারা কোয়ারেন্টাইনে প্রবেশ করেন, তাদের মেয়াদ শেষ হয়েছে আজ বুধবার।
ডা. আনিসুর রহমান আরও জানান, আজ বুধবার সিলেট বিভাগে ১৩৬ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।
তার মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৪১ জন, মৌলভীবাজারের ৬২ জন এবং হবিগঞ্জ জেলার ২৩ জন আছেন। সব মিলিয়ে এ বিভাগে এখনও পর্যন্ত ৫৮৭ জন কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 