আমিরাতে এপর্যন্ত ৩৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত
সংযুক্ত আরব আমিরাতে আরো ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস সংক্রমনের শিকার হওয়ায় বর্তমানে দেশটিতে সর্বশেষ ৩৩৩ জন। আজ বুধবার (মার্চ ২৫) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২ জন মারা গেছেন, ৫২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। আমিরাত সরকারের পক্ষ থেকে কোনো জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়া হচ্ছে। জনসমাগমের ওপর জারী হয়েছে নিষেধাজ্ঞা।
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রনালয় এবং জাতীয় জরুরী সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস এর সংক্রমণ রোধে আজ থেকে গ্রোসারি, সুপারমার্কেট ও ফার্মেসি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে।
মুদি দোকান, ফার্মেসি ও সুপারমার্কেট চালু থাকলেও দোকানের ধারণক্ষমতার ৩০ শতাংশ ক্রেতা প্রবেশ করতে পারবে। দোকানের ভেতরে অন্তত ২ মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে কেবলমাত্র পার্সেল বিক্রির অনুমোদন দিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সকল ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 