আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা
প্রকাশিত হয়েছে | ১২:৪৪, মার্চ ২১, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সিদ্ধান্ত শনিবার রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামবে।
আজ শনিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুধুমাত্র ৪টা ফ্লাইট বাদে মধ্যরাত থেকে সব ফ্লাইট বন্ধ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 