পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল ৩টা ৪০মিনিটে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭টি ট্রাকে করে ৩৭৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে লাগামহীনভাবে বেড়ে যায় পেঁয়াজের দাম। পরে সরকার মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। সরকারের পদক্ষেপে দাম সহনীয় পর্যায়ে চলে আসে।
ভারতের ব্যবসায়ীদের বরাদ দিয়ে বন্দরের ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় ওই দেশের সরকার গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত ২ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হলে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ পেঁয়াজের প্রথম চালান আসলো।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 