সিদ্ধান্ত পাল্টাল পিসিবি,
বাংলাদেশ দলের পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে বিপিএল শেষ করেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগার বাহিনী- এটুকু নিশ্চিত। বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ খেলতে অনীহা প্রকাশ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তামিম-মুশফিকদের টেস্ট খেলিয়েই ছাড়বে। তাইতো পূর্ব সূচি অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বদলে টেস্ট আয়োজন করতে চাচ্ছে পিসিবির হর্তাকর্তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরের যে পরিকল্পনা পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি), সে অনুযায়ী প্রথমে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা। তবে পাকিস্তান এবার ভোল পাল্টেছে। তাদের দাবি, বাংলাদেশ পাকিস্তান সফরে গেলে প্রথমে টেস্ট সিরিজই আয়োজিত হোক।
তবে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে নারাজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানে অবস্থান করতে হবে এক সপ্তাহের মতো। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সময়টা দ্বিগুণ হবে। যত কড়া নিরাপত্তা ব্যবস্থাই হোক, কোচ-খেলোয়াড়দের মানসিক দিক বিবেচনায় বিসিবি এত দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করতে চাইছে না।
পিসিবি চাইছে, বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ না খেললেও অন্তত টেস্ট সিরিজ খেলুক তাদের মাটিতে। আর তাই প্রথমে টেস্ট সিরিজই আয়োজনের ভাবনা পিসিবির।
পিসিবির এমন ভাবনার কারণ টেস্ট ক্রিকেটের ঘাঁট হিসেবে পাকিস্তানকে শক্তপোক্ত করা। সীমিত ওভারের ক্রিকেট পাকিস্তানে পুরো দমেই ফিরেছে। তবে টেস্ট ফিরল কেবলই। দীর্ঘ দশ বছর পর ডিসেম্বরে শ্রীলঙ্কাকে দুই টেস্টে আতিথেয়তা দিয়ে পাকিস্তান নিজেদের মাটিতে পুনরায় টেস্ট আয়োজন শুরু করল।
বাংলাদেশ পাকিস্তানে টেস্ট না খেললে টেস্ট আয়োজনের ধারাবাহিকতা ভঙ্গ হতে পারে। তাতে ভবিষ্যতেও কোনো দল টেস্ট খেলতে অনীহা প্রকাশ করতে পারে। আর এ কারণে পিসিবি চাইছে প্রথমে টেস্ট সিরিজ আয়োজন করতে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 