উত্তর প্রদেশে বিক্ষোভে গুলি, নিহত ৬
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিযেছে ভারতীয় সংবাদমাধ্যম।
রাজ্য পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বিজনরে ২ জন, সাম্বালে ১ জন, ফিরোবাজাবাদে ১, মেরুতে ১ জন এবং কানপুরে ১ জন নিহত হয়েছেন।
এদিকে উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ওম প্রকাশ সিং দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়নি।
‘পুলিশের পক্ষ থেকে একটা গুলিও ছোড়া হয়নি’, যোগ করেন তিনি।
অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি। যদি গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটে থাকে তবে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই ঘটেছে।
এদিন উত্তর প্রদেশের কমপক্ষে ১৩টি জেলায় জুমার নামাজের পর বিক্ষোভে নামে হাজারো মানুষ।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লিতেও জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 