নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।
নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। তার বিরুদ্ধে গৃহকর্মী পাচার এবং নির্যাতন করে বিনা মজুরিতে কাজ করানোর অভিযোগে আনা হয়েছে।
মোহাম্মদ আমিন নামের ওই গৃহকর্মী মামলা করার পর সোমবার ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম কুইন্স সুপ্রিম কোর্টে হাজির হন। বিচারক ড্যানিয়েল লুইস তার পাসপোর্ট জব্দ করেন এবং ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলারে তার জামিন মঞ্জুর করেন। রয়টার্স জানিয়েছে, শাহেদুল ইসলাম ওই গৃহকর্মীকে ২০১২ ও ২০১৩ সালের কোন এক সময়ে নিউইয়র্ক নিয়ে গিয়ে তার পার্সপোর্ট আটকে রাখেন।
তাকে দিয়ে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করালেও একটি পয়সাও মজুরি দেয়া হতো না। মজুরি চাইলে তাকে মারধর করা হতো।
তবে, নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শাহেদুল ইসলাম ওই গৃহকর্মীর সাথে চুক্তির মেয়াদ না বাড়িয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে চাওয়ায় সে এই মিথ্যা মামলা করেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 