এবার এক বছরের জন্য দেশে ফিরছে শাবনূর।
অনেক দিন ধরেই চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন ঢাকাই ছবির প্রিয়মুখ শাবনূর। সেন্সর বোর্ড থেকে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে বেশ আগে করা তার অভিনীত আলোচিত ছবি ‘পাগল মানুষ’। গত রোববার বিনা কর্তনে সেন্সর বোর্ড এ ছাড়পত্র দিয়েছে। এদিকে শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া থাকলেও কয়েক দিনের মধ্যে দেশে ফিরবেন বলে মানবজমিনকে জানিয়েছেন তার মা আমেনা বেগম। তিনি বলেন, আমি কয়েক দিন ধরেই অসুস্থ। শাবনূর প্রায় প্রতিদিনই কয়েকবার ফোন দিচ্ছে। ঈদের দুদিন আগে সে ঢাকায় আসবে। এবার এক বছরের জন্য দেশে ফিরছে শাবনূর। এসে বেশ কিছু কাজও করারও
ইচ্ছে আছে তার। কয়েক মাস ধরেই ‘থাইরয়েড’ রোগে ভুগছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। এ বিষয়ে জানতে চাইলে শাবনূরের মা বলেন, ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তবে আরো কিছুদিন ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খেতে হবে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’।
আর ২০১১ সালের জুন মাসে এ অভিনেত্রী ‘পাগল মানুষ’ ছবির কাজ শুরু করেন। ২০১২ সালের ২৯শে ডিসেম্বর ছবির শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ ছবির পরিচালক এম এ মান্নান। পরে ছবিটি শেষ করেন বদিউল আলম খোকন। এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাহেন। ঈদের পর ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর শাবনূর এবার দেশে ফিরে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে কাজ করার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 