কলকাতায় হাসিনা-মমতা সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে | ১৫:৪২, নভেম্বর ২২, ২০১৯
কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হোটেল তাজবেঙ্গলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এই দুই নেতার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির ম্যাচ উপভোগ করতে কলকাতায় আসায় শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই দেশের হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 