রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ কে আবদুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সভাপতি মুহম্মদ জমির, সাধারণ সম্পাদক শাম্মী আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী শাহ আলী ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট তৈরি করেছে মিয়ানমার। তাদেরই এই সংকটের সমাধান করতে হবে। মিয়ানমার রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করছে না, সে কারণেই রোহিঙ্গারা সেখানে ফিরে যেতে আগ্রহী নয়।
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান ড. মোমেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার উন্নত দেশ গড়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে কূটনীতিকদের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 