কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন সাদেক হোসেন খোকা
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি । তার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে আছেন সাদেক হোসেন খোকা । পিতার সুস্থ্যতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন ইশরাক হোসেন ।
তিনি জানান, কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চলছে ঢাকার এই সাবেক মেয়রের। পাসপোর্ট না থাকায় এই গেরিলা মুক্তিযোদ্ধাকে দেশে আনা সম্ভব হয়নি বলে জানান ইশরাক হোসেন । পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্বজনরা। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য স্বপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন সাদেক হোসেন খোকা। ২০১৭ সালে সাদেক হোসেন খোকা ও তার স্ত্রী ইসমত আরার পাসপোর্টের মেয়াদ শেষ হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 