যুক্তরাজ্যের নির্বাচনে ৩ বাঙালি নারী নির্বাচিত হওয়ায় স্পিকারের অভিনন্দন
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে তিন বাঙালি নারী পুনঃনির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভুত এ তিন বৃটিশ নাগরিক হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী, রুপা হক ও রুশনারা আলী।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, জাতির পিতার নাতনি টিউলিপ সিদ্দিকীর জয়লাভ বাঙালি জাতির জন্য বিশেষ গর্বের ও অহংকারের। এছাড়া রুপা হক ও রুশনারা আলীর জয়লাভও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও বেশি উজ্জ্বল হয়েছে। এ তিন বাঙালি নারী পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ তাদের নিয়ে গর্ব করতে পারে।
স্পিকার আরো বলেন, নির্বাচিত তিন বাঙালি নারী যুক্তরাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় করবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 