প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের রাষ্ট্রীয় সফরে সুইডেন যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের রাষ্ট্রীয় সফরে সুইডেন যাচ্ছেন। সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের আমন্ত্রণে তিনি ১৫-১৬ জুন স্টকহোমে অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে সুইডেন যাচ্ছেন।
তিনি বলেন, এবারের সফরে আমাদের লক্ষ্য থাকবে দুদেশের সমতা ও সম্মানের ভিত্তিতে দীর্ঘমেয়াদে সম্পর্কের ভিত তৈরি করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর তালিকা থেকে বের হয়ে যাবে। আগামী ১০ থেকে ১৫ বছর পরের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে বিবেচনায় নিয়ে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা সম্বলিত যৌথ বিবৃতি দেওয়ার লক্ষ্যে দুপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই দীর্ঘমেয়াদী সম্পর্কের উপাদান হবে ব্যবসা ও বাণিজ্য এবং এসটিআই অর্থাৎ সায়েন্স, টেকনোলজি ও ইনোভেশন।
তিনি বলেন, এসটিআই এর অধীনে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং অন্যান্য বিষয়গুলো সম্পাদন করা হবে।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও শেখ হাসিনার সঙ্গে সুইডেনের রাজা দেখা করবেন। এছাড়া একটি ব্যবসায়িক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে এবং সেখানে একটি বাণিজ্য সেমিনারে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন।
সরকারের আরেকজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ১৩ জুন ঢাকা থেকে রওয়ানা হয়ে লন্ডন যাবেন এবং ১৪ জুন সেখান থেকে স্টকহোমে যাবেন। আগামী ১৭ জুন তিনি ঢাকায় ফিরে আসবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 