ভারতে অর্থনৈতিক সংকট, বড় বিপর্যয়ের শঙ্কা
ভারতে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দেশটিতে জিডিপি বৃদ্ধিহার ব্যাপক আকারে কমে এসেছে। জিডিপি বৃদ্ধির হার কমে ৫ শতাংশে নেমে আসায় এ অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতির জন্য ভারতে বর্তমান ক্ষমতায় থাকা মোদি সরকারকে দায়ী করেছেন মনমোহন সিং।
রোববার (১ সেপ্টেম্বর) টুইটারে মনমোহন সিংয়ের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে তার দল কংগ্রেস। ওই ভিডিওতে মনমোহন সিং বলেন, ‘প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এটা দীর্ঘস্থায়ী মন্দারই ইঙ্গিত। অথচ দ্রুতগতিতে উন্নতির সবরকম সম্ভাবনাই রয়েছে ভারতের। সব ক্ষেত্রে মোদি সরকারের চূড়ান্ত অব্যবস্থাই আজ মন্দা ডেকে এনেছে।’
মনমোহন বলেন, এ ভাবে চললে খুব শিগগিরই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করেন মনমোহন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 