ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড জন ক্যাম্পবেল-শেই হোপের
প্রকাশিত হয়েছে | ১৮:২৯, মে ০৫, ২০১৯
আয়ারল্যান্ডে বিশ্বকাপ প্রস্তুতির ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কোন উইকেট না হারিয়ে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ করেছে।
রোববার (৫ মে) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
উদ্বোধনী জুটিতে ৩৬৫ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন জন ক্যাম্পবেল ও শেই হোপ।
এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের ফখর জামান ও ইমাম উল হকের ঝুলিতে। এই জুটি করে ৩০৪ রান।
ডাবল লেগ পদ্ধতিতে প্রত্যেক দল ফাইনালের আগে খেলবে চার ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ মে, উইন্ডিজের বিপক্ষে। ৯, ১৩ আর ১৫মে বাকি তিন ম্যাচ।
তিন দলের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে মাশরাফীর দল। অবস্থান ৭-এ। ৬ রেটিং পয়েন্ট কম নিয়ে আট নম্বরে উইন্ডিজ আর ১২তে স্বাগতিকরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 