Sobujbangla.com | গহীন পাহাড়ে নৌবাহিনী-কোস্টগার্ডের অভিযান, ৩৯ জনকে উদ্ধার।
News Head

গহীন পাহাড়ে নৌবাহিনী-কোস্টগার্ডের অভিযান, ৩৯ জনকে উদ্ধার।

  |  ২১:৪৪, অক্টোবর ০৩, ২০২৫

নৌবাহিনী জানায়,কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় দুই পাচারকারীকেও আটক করেছে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নস্থ কচ্ছপিয়া পাহাড়ের গহীনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার সংবাদ পায় নৌবাহিনী। সংবাদ পাওয়ার পর নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। এ সময় মানবপাচারকারী চক্রটি অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুই পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ডের যেৌথ আভিযানিক দল। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ। নৌবাহিনী আরো জানিয়েছে, উদ্ধার হওয়ারা প্রাথমিক জিঙ্গাসাবাদে জানিয়েছে পাহাড়ে একটি সঙ্ঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবী ও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি।
উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্যদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের  কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ