সড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার।
কক্সবাজারের চকরিয়া-লামা সড়কের ফাঁসিয়াখালী রিজার্ভ ফরেস্ট এলাকায় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে পর্যটক ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, কার্তুজ, পাঁচটি রামদা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ফতিয়াঘোনা এলাকা থেকে ডাকাত দলের এই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতারবিল মুসলিম নগর গ্রামের মোবারক আলী (২৫), ফতিয়াঘোনা এলাকার ফারুক (২৭), জিসান (২৩) এবং বার্মাইয়া জসিম (২৫)।
ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও পর্যটকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 