জামায়াত সেক্রেটারি বলেন: সমঝোতা হলে শরিকদের ১০০ আসন ছেড়ে দেবে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হলেও জামায়াতে ইসলামী সব আসনে প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যে সব রাজনৈতিক দলের সাথে সমঝোতা ও ঐক্য হবে তাদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা ও ঐক্যে বিষয়ে কথাবার্তা আলোচনা চলছে। সে ক্ষেত্রে কিছু আসন ছাড় দিতে হবে। ছাড় না দিলে ঐক্য হবে না।
তিনি আরও বলেন, এমন অনেক আসন আছে যে সব আসনে জামায়াত আগে কখনো নির্বাচন করেনি। তাই সমঝোতার প্রয়োজনে আসন ছেড়ে দেওয়া হলে জামায়াতে ইসলামী ২০০ আসনে দলীয় প্রার্থী দেবেনা।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 