ওসমানীতে কোটি টাকার স্বর্ণের বার জব্দ
প্রকাশিত হয়েছে | ১৯:৫৬, এপ্রিল ২৩, ২০১৯
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ নম্বর ফ্লাইটের সিটের নিচ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌঁছালে তারা বিমানে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 