হাসপাতালে প্রিয়াংকা
বিয়ের কিছুদিন পরই বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার অন্তঃসত্ত্বার গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব নতুন করে আলোচনায় এসেছে হুট করেই তার হাসপাতালে যাওয়া নিয়ে। তবে হাসপাতালে যাওয়ার কারণ অন্তঃসত্ত্বা নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।
ডেকান ক্রনিকেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বিয়েতে অংশ নেওয়ার পর মা মধু প্রিয়াংকা চোপড়াকে নিয়ে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে যান প্রিয়াংকা। মাকে নিয়ে অনেকটাই গোপনে প্রিয়াংকার হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে গুঞ্জন আরও বেড়ে যায়। তখন বলিউডের অলিগলিতে বলতে শোনা যায়, তবে কি সত্যি সত্যিই প্রিয়াংকা অন্তঃসত্ত্বা?
তবে ওই আলোচনা শুরুর পরই এসব আলোচনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়ে দিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 