দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা
প্রকাশিত হয়েছে | ২৩:০৪, ফেব্রুয়ারি ১০, ২০১৯
শ্যুটিংস্পটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। নোয়াখালীর চর এলাহীতে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস জানান, গাঙচিল সিনেমার শ্যুটিং চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে গেলে আহত হন তারা। দুর্ঘটনার পর পরই তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ফেরদৌস ডান পায়ে ও পূর্ণিমা ডান হাতে আঘাত পেয়েছেন।
নোয়াখালীর চর মণ্ডল ও চর এলাহীতে ৬ ফেব্রুয়ারি থেকে গাঙচিল সিনেমার শ্যুটিং চলছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 