আরটিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৯ জানুয়ারি অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন।
এরই প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণমাধ্যম কর্মীরা।
নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
আরটিভি নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বৈশাখী টিভির জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবু নাছের মঞ্জু, এশিয়ান টিভির তাজুল ইসলাম মানিক ভূইয়া, আমিরুল ইসলাম হারুন, মেজবাহ উল হক মিঠু, সময় টিভির সাইফুল্যাহ কামরুল, প্রথম আলোর মাহবুবুর রহমান, যুগান্তরের মো. হানিফ, বাংলা ভিশনের নূরুল আমিন, বিজয় টিভির মোজাম্মেল হোসেন কামাল, এসএ টিভির আব্দুর রহিম বাবুল, আমার কাগজের গোলাম মহি উদ্দিন নসু ও দৈনিক অবজারবারের মুলতানুর রহমান মান্না।
মানবন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে দেশের বিবেকের ওপর হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
এদিকে একই ঘটনার প্রতিবাদে গাজীপুরের মাওনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়ালসেতুর নিচে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আরটিভির গাজীপুর জেলা প্রতিনিধি রাজীবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাহফুল হাসান হান্নান, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি সাদিক মৃধা, সাংবাদিক নেতা জামাল উদ্দিন, নতুন কাগজের এস এম সোহেল রানা, খোলা কাগজের সোলায়মান মোহাম্মদ, সাংবাদিক ও প্রভাষক নূরু আলম সিদ্দিক, তানজীদ আশরাফ, রাতুল মণ্ডল ও আরিফুল ইসলাম খান আবির।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 