প্যারিসে হঠাৎ বিস্ফোরণ, নিহত ৪
প্রকাশিত হয়েছে | ১৬:৫১, জানুয়ারি ১২, ২০১৯
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বেকারিতে গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।
শনিবার প্যারিসে ‘দ্য হুবার্ট বেকারি’তে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বেকারিটি বন্ধ ছিল বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য দিয়েছে।
হঠাৎ বিস্ফোরণে নিহত চারজনের মধ্যে দুইজন প্যারিসের ফায়ার সার্ভিসের কর্মী বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টানার। তারা বেকারিতে গ্যাসপাইপের ছিদ্র মেরামতের কাজ করছিলেন।
চলমান ইয়েলো ভেস্ট আন্দোলনের মধ্যে এমন বিস্ফোরণের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিনও প্যারিসজুড়ে আন্দোলনকারীদের প্রতিরোধে ৮০ হাজার পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 