পরাজয়ের বেদনা থেকে বিএনপির অভিযোগ : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপি এখন নানা অভিযোগ করছে। কিন্তু এসব ধোপে টিকবে না।
আজ শনিবার সকালে রাজধানীর গুলিস্তানে সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। ৩০০ আসনের মধ্যে আওয়ামী জোট পেয়েছে ২৮৬টি এবং বিরোধীপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র আটটি আসন। তারা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে এবং পুনরায় নির্বাচনের দাবি তুলেছে।
এই পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেন, ‘সরকার গঠনের আগেই গণতান্ত্রিক বিশ্বের অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তুলেন, তাঁরা নির্বাচনে হেরে গেছেন বলেই হেরে যাওয়ার বেদনা থেকেই এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন।’
‘কারণ তাদের এ অভিযোগ ধোপে টেকে না। এটার কোনো বাস্তবতা নেই। এটার কোনো যৌক্তিকতাও নেই। দেশে-বিদেশে কোথাও এর কোনো স্বীকৃতি নেই। জনগণ খুব খুশি’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 