সাকিবের শিকার ব্যালবার্নি
শুরু করে দিলেন মুস্তাফিজুর রহমান। কিছুক্ষণ পর শিকারির ভূমিকায় যোগ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সাকিব আল হাসানের আঘাত। বিশ্বসেরা অলরাউন্ডারের শিকার অ্যান্ডি বিলবার্নি। ১৫.৩ ওভারে ৬৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক আয়ারল্যান্ড। ওপেনার এড জয়েস ২২ ও নেইল ও’ব্রায়েন শূন্য রানে ব্যাট করছেন।
আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। স্কোর কার্ডে কোনো রান যোগ করার আগেই ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার পল স্টার্লিংকে ফিরিয়ে দেন বাঁ-হাতি এই পেসার। শুধু উইকেট নেয়াই নয়, নিজের করা প্রথম ওভারে কোনো রানই খরচ করেননি তিনি।
এরপর নবম ওভারে এসে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে সাজঘরে চেনান ডানহাতি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। মাশরাফি বিন মুর্তজার করা আগের ওভারেই ক্যাচ তুলেছিলেন পোর্টারফিল্ড। কিন্তু সহজ ক্যাচটি মাটিতে ফেলে দেন মোসাদ্দেক। কিন্তু পরের ওভারে বল করতে এসে পোর্টারফিল্ডের তোলা ক্যাচ তালুবন্দী করে নিতে সমস্যা হয়নি তার।
এর আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 