শেখ হাসিনাকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
এক বার্তায় এ অভিনন্দন জানিয়ে লি সিয়েন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। বুধবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘ দিনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, দুই দেশের মধ্যে সহযোগিতা, বন্ধুত্ব ও মানুষে-মানুষে যোগাযোগ আরও গভীর হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 