৭২ বছর বয়সে বিয়ে করতে চান সালমান খান,
আরও ১৯ বছর বিয়ে করতে চান বলিউড তারকা সালমান খান! প্রেমের তালিকা বেশ লম্বা হলেও বিয়েতে অনীহা ৫৩ বছর বয়সী এই অভিনেতার! বয়স বাড়তে থাকলেও তরুণীদের মাঝে কমেনি সালমানের জনপ্রিয়তা। কপিল শর্মার টেলিভিশন শো’তে অতিথি হয়ে এসে বিয়ে নিয়ে নতুন মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছেন তিনি।
ওই অনুষ্ঠানে কপিল তাকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন সালমান খান? উত্তরে নায়ক জানান, তার নতুন ছবি ‘ভারত’-এ ৭২ বছর বয়সে বিয়ে করছেন তিনি। বাস্তবেও তিনি সেই নিয়মকেই ফলো করতে চান!
সালমানের মুখে এসব কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের সবাই। সালমান যে এটা রসিকতা করেই বলেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারও। তবে বাস্তবে সালমান কবে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।
চলতি বছর আলী আব্বাস পরিচালিত এবং সালমান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবিটি মুক্তির কথা রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 