ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়াণ অভিনেত্রী রিমা লাগু আর নেই।
১৮ মেঃ বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়াণ অভিনেত্রী রিমা লাগু। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।তিনি রাত একটা নাগাদ বুকে যন্ত্রণা বোধ করেন । সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ভোর সওয়া তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে চলচ্চিত্র জগৎ। বাস্তব, কয়ামত সে কয়ামত তক, আশিকি, সাজন, কুচ কুচ হোতা হ্যায়-এর মতো ব্লকবাস্টার ছবিতে মায়ের ভূমিকা অসামান্য অভিনয় করেন রিমা। শ্রীমান-শ্রীমতী, তু তু ম্যায় ম্যায়-এর মতো টিভি সিরিয়ালেও দাপটের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি মহেশ ভাটের সঙ্গে একটি শো-এর কাজ করছিলেন রিমা।
মারাঠি স্টেজের নামী অভিনেত্রী মন্দাকিনীর মেয়ে রিমার অভিনয় ক্ষমতার প্রকাশ হয়েছিল ছাত্রী অবস্থাতেই। মারাঠি স্টেজেই তাঁর আত্মপ্রকাশ। পরে বিয়ে করেছিলেন মারাঠি অভিনেতা বিবেক লাগুকে। তারপর কয়েক দশক ধরে মুম্বই চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 