গানও গাইতে পারেন সারা (ভিডিও)
গান ভালোবাসেন পাতৌদির নবাবকন্যা সারা আলি খান। কিন্তু কণ্ঠ তাঁর খুব একটা যে ভালো, তা বলা যাবে না। তবে তা নিয়ে লুকোছাপা নেই। যেমন কণ্ঠ, তেমনিই প্রকাশ্যে গাওয়ার হৃদয় আছে ২৫ বছরের এ সুন্দরীর। এমনই সারল্যভরা মুখ সারার।
প্রথম সিনেমা ‘কেদারনাথ’র সাফল্যের পর আগামী শুক্রবার (২৮ ডিসেম্বর) দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন সারা আলি খান। ‘কেদারনাথ’-এ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। চিত্রসমালোচক শৈবাল চক্রবর্তী তাঁকে সিনেমার ‘সবচেয়ে বড় সম্পদ’ অভিধা দিয়েছেন।
অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ কর্মকর্তা হয়ে ওঠার গল্প অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘সিম্বা’। রোহিত শেঠি পরিচালিত এ ছবির ‘আঁখ মারে’ গানটি কিছুদিন আগে মুক্তি পায়। এ ছবিতে সারা জুটি বেঁধেছেন ‘পদ্মাবত’ খ্যাত রণবীর সিংয়ের সঙ্গে। এ ছবিতে দেখা যাবে সারা-রণবীরের পর্দার রোমান্স।
‘আঁখ মারে’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন বলিউডি গানের জগতে হালের সুপারস্টার নেহা কক্কর। এ গানে তাঁর সহ-শিল্পী মিকা সিং ও কুমার শানু।
সম্প্রতি ‘সিম্বা’র প্রচারণায় অংশ নিতে গিয়ে উপস্থিত দর্শক-গণমাধ্যমকর্মীদের সামনে ‘আঁখ মারে’ গানটি গেয়ে শোনান সারা আলি খান। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। নেটিজেনরা বলছেন, ‘সারা গান খুব ভালোবাসেন, কিন্তু গাইতে জানেন না।’ তবে এক ভক্ত বলেছেন, ‘খারাপ গাইলেও সারাকে ভালোবাসি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 