আওয়ামী লীগের প্রচারণায় নামলেন জনপ্রিয় নায়ক-নায়িকারা
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামলেন দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় নায়ক-নায়িকারা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের ব্যানারে সকালে ঢাকা-১৭ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে এ প্রচারণা শুরু হয়। এতে অংশ নিয়ে ফারুক পাঠান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের সংস্কৃতিক অঙ্গনের ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো মহাজোটকে ক্ষমতায় আনার জন্য আহ্বান জানান জনপ্রিয় সব নায়ক-নায়িকারাও।
এটি কোনো সিনেমার মহরত নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনিত জনপ্রিয় অভিনেতা ফারুক পাঠানের নির্বাচনী প্রচারণা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আয়োজনে রাজধানীর বনানী কমিউনিটি সেন্টার থেকে নেচে-গেয়ে এ প্রচারণা শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় কর্মীরা। মুক্তিযুদ্ধের স্বপক্ষে নির্বাচনী প্রচারে ব্যস্ত তাঁরা। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তারকারা।
ঢাকা-১৭ আসন রাজধানীরএকটি অবহেলিত অংশ উল্লেখ করে উন্নয়নের অঙ্গীকার করেন অভিনেতা ফারুক।
বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিল। তাই তাদের আসন্ন নির্বাচনে বর্জনের আহ্বানও জানান এই তারকা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 