বিজয় দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজন
রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরই মধ্যে ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে প্রথম দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ উন্মুক্ত মঞ্চে ১৬ ডিসেম্বর সকাল ৮.৩০টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিউনিটি পুলিশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুজিব পরদেশী, চন্দনা মজুমদার, নবীন কিশোর গৌতম, পুলক, স্বরণ, পারভেজ, রেশমী, মিলন বাউল এবং জামিল বাউল। নৃত্য পরিচালক রনী চৌধুরী পরিচালনায় ৬টি নৃত্য পরিবেশিত হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 