স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
প্রকাশিত হয়েছে | ২১:১১, ডিসেম্বর ১৩, ২০১৮
ধড়ক ছবির জন্য পুরস্কৃত হলেন জাহ্নবী কাপুর। শ্রীদেবী কন্যাকে শুটিং স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিল নরওয়েজিয়ান কনস্যুলেট। মুম্বাইয়ে দ্য রয়্যাল নরওয়েজিয়ান কনস্যুলেট এদিন সম্মানিত করলেন এই তরুণ তুর্কীকে।
তবে জাহ্নবীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বনি কাপুরও। মেয়ে সম্মানিত হওয়ায় গর্বিত বনি কাপুর। তিনি বললেন, ”আমি ধন্য যে আপনারা সকলে আমার মেয়ের কাজকে পছন্দ করেছেন। ভীষণ গর্ব হচ্ছে আমার। আমার পরিবার ও সন্তানদের সাফল্যে আনন্দিত”।
পুরস্কার নেওয়ার পর নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন জাহ্নবী কাপুরও। ২১ বছরের এই অভিনেত্রী বলেন, ”এটা আমার কাছে অনেকখানি। এই অ্যাওয়ার্ড পাব ভাবিনি। এই ধরনের উৎসাহ এক পৃথিবী ভালবাসার মতো, এটা সেকারণেই বিশেষ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 