দীপিকাকে নিজ সন্তানের মা মনে করতেন রণবীর।
বিয়ের ঘোর কাটতে না কাটতেই মিঞাঁ নেমে পড়েছেন কাজে৷ আরে গেরস্থালির দায়দায়িত্ব রয়েছে না? তবে বিবি-ও কম যান না৷ দীপিকা-রণবীর সম্প্রতি শুভ কাজটি সেরে ফেলেছেন৷ এবার দুজনেরই ফোকাস ফের কাজে৷
খুব শীঘ্রই আসছে রণবীর সিং-এর সিম্বা ছবিটি৷ তবে তার আগেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি হয়ে গেল৷ আর সেখানেই হেডলাইনে যা পড়লেন, সেই বিস্ফোরক বিষয়টিই মাথাচাড়া দিয়ে উঠল৷ তালগোল পাকিয়ে গেল কি
ঠিক কি ঘটেছিল
আসলে অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে জনৈক মহিলা রণবীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে কোথাও তিনি পড়েছিলেন যে রণবীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তাঁর সন্তানের মা হবেন৷ এই প্রসঙ্গ উঠতেই হাসি-ঠাট্টার ছলেই কিন্তু রণবীর উত্তর দেন৷ আর তাতে উপস্থিত সকলেই ফের বোল্ড আউট৷
রণবীর জানান, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের৷ দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে ছিলেন, ইনিই সেই পারফেক্ট ওয়ান যিনি তাঁর সন্তানের মা হবেন৷ আর রণবীরের এই উত্তরে ফের হাসির রোল৷
তবে চমকের এখানেই শেষ নয়৷ এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক নারী ভক্ত রণবীরকে এক প্রকার জোর করেই কিস করেন৷ আর সেই ছবিই ফের দ্রুত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে৷ এই ছবি দেখে দীপিকা কি বললেন তা অবশ্য এখনও জানা যায়নি৷
প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত এই সিমবা ছবিতে রণভীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে৷ চুলবুল পাণ্ডে থেকে সিংঘম, পুলিশের চরিত্রে সফল সলমন, অজয়৷ এবার রণভীর কতটা সফল হবেন জানতে আরও কিছুদিন অপেক্ষা৷ াগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি৷

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 