১৪ দলীয় জোটের বৈঠক প্রধানমন্ত্রীর সাথে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের র্শীষ নেতাদের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক চলছে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাতীয় পার্টি-জেপি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ। জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যে তৎপরতা চলছে, সে ব্যাপারেও কথা হবে। আওয়ামী লীগ সভাপতি ১৪ দলের নেতাদের যুক্তরাষ্ট্র ও ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের বিষয়ে নানা তথ্য জানাবেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 