Sobujbangla.com | সালাহউদ্দিন আহমেদ বলেছেন,পিআরের নামে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা সফল হবে না’।
News Head

সালাহউদ্দিন আহমেদ বলেছেন,পিআরের নামে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা সফল হবে না’।

  |  ২২:০০, সেপ্টেম্বর ৩০, ২০২৫

যারা পিআরের নামে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, কোনো দল যদি নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে তাহলে জনগণ তা চিহ্নিত করে সেই দলকে প্রত্যাখ্যান করবে।
পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, পিআরের মাধ্যমে মেজোরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।
বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে কোন দেশি বা বিদেশি শক্তি বাঁধা সৃষ্টি করলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করতে চায়। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে দেশের জনগণ তাদের বাধা দেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ