নতুন দায়িত্ব পেলেন মাশরাফি।
প্রকাশিত হয়েছে | ১৯:০১, ডিসেম্বর ২৬, ২০২২
জাতীয় সংসদের সদস্য হওয়ার পর থেকেই মাশরাফি বিন মর্তুজা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার তার উপর ভরসা করে নতুন দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীগণ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে সভাপতি মণ্ডলীর বৈঠকে মাশরাফিকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ওই বৈঠকে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতি মন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 